ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৮:৪৩
চলমান বার্তা:
প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১৬:২০  (ভিজিটর : )

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা রক্ষা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী নৌবাহিনীর সার্বিক পেশাদারিত্ব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটির ভূমিকার প্রশংসা করেন। এ সময় তিনি নতুন নৌবাহিনী প্রধানের সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান তাঁর প্রতি আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।