ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ০:১৫
চলমান বার্তা:
রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২০:৩৩  (ভিজিটর : )

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী এই দায়িত্বভার গ্রহণ করেন তিনি।  

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

শনিবার (২৫ জুলাই) প্রজ্ঞাপনটি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।  

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির যাবতীয় দায়িত্ব পালন করবেন। অবিলম্বে এ আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।  

শারীরিক ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর সংবিধানের নিয়ম মেনে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আসন গ্রহণ করেন।  

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের প্রথম দিনের কর্মসূচি সম্পর্কে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

তিনি জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

এরপর বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও জিয়ারত করবেন তিনি।  

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।