ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৭:৫৬
চলমান বার্তা:
ইউসিবি থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা
সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য
চট্টগ্রাম অফিস
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১৭:৫৩ আপডেট: ২৬.০৭.২০২৬ ১৯:৪১  (ভিজিটর : )

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে মামলাটিতে মোট ৩৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় রোববার আরও চারজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করেন। এ পর্যন্ত মামলায় মোট ৩৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী এবং রোকসানা জামান চৌধুরী।

এ ছাড়া ব্যাংকের সাবেক পরিচালক এম এ সবুর, বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী এবং সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরীও এ মামলার আসামি।

এ ছাড়া ব্যাংকের কয়েকজন সাবেক কর্মকর্তা এবং আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল, প্রদীপ কুমার বিশ্বাস, মো. জাহিদ, মো. শহীদ, মো. সুমন, ইলিয়াস তালুকদার, ওসমান তালুকদারসহ প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা-কর্মচারীকেও এ মামলায় আসামি করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।