দিনাজপুর পৌরসভাকে আরও জনবান্ধব ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নাগরিক ভাবনা: আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে পৌরবাসী ১৫৮ বছরের প্রাচীন এ পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।
সমাবেশে বক্তারা রাস্তাঘাট সংস্কার ও চলমান উন্নয়নকাজ দ্রুত শেষ করা, যানজট নিরসন, ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ময়লা-আবর্জনা নিয়মিত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানান।
প্রথমবারের মতো এমন আয়োজন করায় নাগরিকরা পৌর কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। পাশাপাশি বছরে অন্তত একবার এ ধরনের নাগরিক সমাবেশ আয়োজনের পরামর্শ দেন। বক্তারা নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে একটি পরিচ্ছন্ন ও সবুজ (ক্লিন অ্যান্ড গ্রিন) পৌরসভার প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাবেশে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের দিনাজপুরের উপপরিচালক শেখ হাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রফিকুল আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. মকশেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আহমেদ শফি রুবেল, দিনাজপুর শহর জামায়াতের আমির মো. সিরাজুস সালেহীন এবং এনসিপি জেলা কমিটির সভাপতি শামসুল মোক্তাদির।
নাগরিকদের পক্ষে বক্তব্য দেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল)-এর প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম, দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, রায়হান আলী খান তাজ, রেহাতুল ইসলাম খোকা, কাজী আশরাফউজ্জামান বাবু, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ সোলায়মান মোল্লা, বিএনপি নেতা নাজিমুল হক লিটন, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাবেক সভাপতি আখতার আজিজ, ভোক্তা অধিকারকর্মী আইনুল হক, সাংবাদিক শাহরিয়ার হিরু, জিয়াউল করিম জুয়েল, মিজানুর রহমান সাজু এবং শিক্ষক মাসুদ মোস্তাফিজসহ আরও অনেকে।
সমাবেশে দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ও মীর তোফাজ্জল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন ও মো. রিমেল আহমেদ, শহর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়, প্রধান সহকারী মো. মজিবর রহমান বাচ্চুসহ বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ