ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:২৩
চলমান বার্তা:
সহকারী পরিচালকের কাণ্ডে থমকে গিয়েছিলেন কাজল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৮:৪৫ আপডেট: ২৯.০৭.২০২৬ ১৮:৫৮  (ভিজিটর : )
অভিনেত্রী কাজল আগারওয়াল। ছবি: ফেসবুক

অভিনেত্রী কাজল আগারওয়াল। ছবি: ফেসবুক

রুপালি পর্দার তারকাদের ঘিরে ভক্তদের উন্মাদনার কোনো শেষ নেই। তবে ভালোবাসার এই প্রকাশ মাঝে মাঝেই শালীনতার গণ্ডি পার করে রূপ নেয় আতঙ্কে। এবার তেমনই এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা জানালেন দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল।

শুটিং সেটে নিজেরই এক সহকারী পরিচালকের কাণ্ডে রীতিমতো আতঙ্কে হাত-পা কাঁপতে শুরু করেছিল এই অভিনেত্রীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন কাজল।

অভিনেত্রী কাজল আগারওয়াল। ছবি: ফেসবুক

অভিনেত্রী কাজল আগারওয়াল। ছবি: ফেসবুক


ঘটনাটি বেশ কয়েক বছর আগের। একটি সিনেমার টানা শুটিং শেষে ক্লান্ত কাজল নিজের ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ কোনো অনুমতি ছাড়াই সেখানে ঢুকে পড়েন ওই সিনেমারই এক সহকারী পরিচালক। কিছু বুঝে ওঠার আগেই কথা না বলে নিজের শার্ট খুলে ফেলেন ওই ব্যক্তি। বুক চিতিয়ে কাজলকে দেখান একটি ট্যাটু- যেখানে বড় করে খোদাই করা ছিল অভিনেত্রীর নাম।

এমন অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক ঘটনায় থমকে যান অভিনেত্রী। ব্যক্তিগত পরিসরে এমন অনধিকার চর্চায় কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তা বর্ণনা করতে গিয়ে কাজল বলেন, ‘ভয়ে আমার হাত-পা কাঁপছিল।’

অভিনেত্রী কাজল আগারওয়াল। ছবি: ফেসবুক

অভিনেত্রী কাজল আগারওয়াল। ছবি: ফেসবুক


তবে ভয় পেলেও সাহসিকতার সঙ্গেই পরিস্থিতি সামাল দিয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে কাজল জানান, একজন শিল্পী হিসেবে কেউ তার নামে ট্যাটু আঁকতেই পারে, কিন্তু অনুমতি ছাড়া একজন নারীর ব্যক্তিগত পরিসরে ঢুকে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

খ্যাতির বিড়ম্বনা নিয়ে কাজল আরও বলেন, ভক্তদের নিখাদ ভালোবাসা যেকোনো শিল্পীর জন্যই অত্যন্ত মূল্যবান। কিন্তু এই ভালোবাসা প্রকাশেরও একটি নির্দিষ্ট সীমারেখা থাকা উচিত। উন্মাদনার বশবর্তী হয়ে কারও ব্যক্তিগত গোপনীয়তা বা ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করার অধিকার কারোরই নেই।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।