ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৭:৫৬
চলমান বার্তা:
জুলাইকে নিয়ে চেতনা ব্যবসা শুরু করেছে এনসিপি: জুলাই যোদ্ধা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১১:৪২ আপডেট: ০২.০৮.২০২৫ ১৬:২৬  (ভিজিটর : )

‘মুক্তিযুদ্ধ নিয়ে যেভাবে আওয়ামী লীগ চেতনা ব্যবসা করেছে, এনসিপি জুলাইকে নিয়ে তেমন চেতনা ব্যবসা শুরু করেছে’— টিএসসিতে সংবাদ সম্মেলনে এক জুলাই যোদ্ধা এ কথা বলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় শাহবাগে জুলাই যোদ্ধাদের দুপক্ষের মধ্যে হাতাহাতি হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে টিএসসিতে গিয়ে সংবাদ সম্মেলন করে তাদের একটি অংশ।

সংবাদ সম্মেলনে এক জুলাইযোদ্ধা বলেন, জুলাইয়ের আহতরা ব্যক্তিগতভাবে যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন।

আমার যেদিন অপারেশন হয়েছিল পঙ্গু হাসপাতালে, আমার ডান পাশের বেডে যিনি ছিলেন তিনি যুবদল করেন। মিরপুর ১০ নম্বরে তিনি দুই পায়ে দুইটা গুলি খেয়েছিলেন। এখন তিনি কি এনসিপি হয়ে যাবেন? সারা দেশে একটা জিনিস প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে যে— জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তারা সবাই এনসিপি। একাত্তরে মুক্তিযুদ্ধ নিয়ে যেভাবে আওয়ামী লীগ চেতনা ব্যবসা করেছে, এনসিপি জুলাইকে নিয়ে একটি চেতনা ব্যবসা করছে।

তিনি বলেন, ‘আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। প্রশাসনের সঙ্গে কথা বলে আজকে সকাল থেকেই চারপাশের রাস্তাগুলো ছেড়ে দিয়েছি, যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। কিন্তু আজকে সন্ধ্যার পরে গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক তার সাঙ্গপাঙ্গদের নিয়ে শাহবাগ থানায় মিটিং করেছেন। পরে পুলিশ ও তার সাঙ্গপাঙ্গরা আমাদের আহত ভাইদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে।’ 

তিনি আরও বলেন, ‘তাদের পরিকল্পনা ছিল আমরা যাতে এনসিপির সঙ্গে ৩ তারিখে আন্দোলনে যোগদান করি। আমরা তাদের স্পষ্ট বলেছি— জুলাই কোনো রাজনৈতিক দলের অংশ না। আমরা জুলাই নিয়ে কোনো রাজনৈতিক দলকে চেতনা ব্যবসা করতে দেব না। তারা তাদের পরিকল্পনা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে না পেরে আজকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাদের গঠিত সংগঠন দিয়ে জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। তাদের হামলায় ছয়জন যোদ্ধা আহত হয়ে হাসপাতালে ভর্তি।’ 

এই জুলাই যোদ্ধা বলেন, ‘এনসিপির অপরাজনীতি বন্ধ করতে হবে, জুলাই বিক্রি বন্ধ করতে হবে। জুলাই কোনো রাজনৈতিক দলের একার সম্পত্তি না। জুলাই বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষের।’

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।