ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ২১:০৪
চলমান বার্তা:
প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভীন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২০:১৪ আপডেট: ১৯.০৮.২০২৫ ১৩:২১  (ভিজিটর : )

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন। বর্তমানে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের (সচিব) দায়িত্ব পালন করছেন। 

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করে পদায়ন করা হয়েছে।

রেহেনা পারভীন গত ৩ জুলাই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে পদায়ন পান। তার আগে তিনি কিছুদিন ওএসডি ছিলেন। তারও আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন। তবে তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে অর্থ মন্ত্রণালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করা রেহানা ১৯৯৪ সালে সিভিল সার্ভিসে যোগ দেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয় গত ২২ জুলাই। এরপর থেকে এই বিভাগটি সচিবশূন্য ছিল।
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।