ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৪
চলমান বার্তা:
পানিতে কীটনাশক মিশিয়ে পান, ৬ শিশু হাসপাতালে
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১৮:০৮  (ভিজিটর : )


ঝিনাইদহের হরিণাকুন্ডেু ৬ শিশু খেলার সময় নলকূপের পানির সাথে কীটনাশক মিশিয়ে পান করে অসুস্থ হয়ে পড়েছে। হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কাচারীতোলা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাতে ১০ টার দিকে আক্রান্ত শিশুদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি শিশুরা হলো- উপজেলার কাচারীতোলা গ্রামের কামিরুল শাহের ছেলে হোসাইন শাহ (৪), সাইফুল শাহের মেয়ে মরিয়ম (৭), সাগর খার ছেলে আব্দুল্লাহ (৩), হাসান মন্ডলের মেয়ে জান্নাতুল (৯), রতন শাহের মেয়ে রোকেয়া (৯) এবং মারুফ শাহের মেয়ে মার্ফিয়া (৬)।
শিশুদের স্বজনরা জানায়, কাচারীতোলা গ্রামের রমজান মন্ডল সোমবার দুপুরের পর ঘাস মারা কীটনাশক জমিতে ছিটিয়ে বোতল ফেলে দিয়ে পাশের আম বাগানে বিশ্রাম নিচ্ছিল। পরে বিকালে কয়েক শিশু খেলার সময় না বুঝে অসতর্কতা বশত বোতলের ঔষধ রাস্তার পাশের নলকূপের ভিতরে পানিতে মিশিয়ে দেয়। তারা ওই পানি পানও করে। এরপর সন্ধ্যার দিকে কামিরুল শাহর ছেলে হোসাইনের পেটে ব্যাথা শুরু হয়। তখন ওই শিশুর সাথে কথা বলে নলকূপের ধারে গিয়ে কীটনাশকের বোতল পায় অভিভাবকরা। পরে শিশুটিকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মেহেদী ইসলাম টিটু বলেন,  অধিকতর পর্যবেক্ষণের জন্য শিশুদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।