ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৭:৫৬
চলমান বার্তা:
ডিএমপি কমিশনার
‘নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবিলা করতে সক্ষম আইনশৃঙ্খলা বাহিনী’
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১৪:৫১  (ভিজিটর : )
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী। 

তিনি বলেন, নির্বাচন ঘিরে যেকোনো অপশক্তি বা নাশকতামূলক কার্যক্রম মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে। তবে তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ।

এ সময় তিনি দেশের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন নিয়েও কথা বলেন। তার মতে, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা শুধু পুলিশের দায়িত্ব নয়— এতে সড়ক ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্তকরণ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা একসঙ্গে কাজ করতে হবে।
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।