ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৬:২৪
চলমান বার্তা:
ফায়ার সার্ভিসের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১৮:০১ আপডেট: ১১.১১.২০২৫ ১৮:০৫  (ভিজিটর : )

ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় নীতিমালা না মেনে কেমিক্যাল গুদাম পরিচালনার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসকে ট্রেডার্সের ৭৪ পুঁথিঘর, শ্যামবাজার, সূত্রাপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে এসকে ট্রেডার্সের কর্মকর্তা-কর্মচারী নয়ন দেবনাথ, মিজানুর রহমান ও দীপংকর রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী সুশীল পাল, মনোরঞ্জন শিব ও মো. হাসেমকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আবাসিক এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকা, সরকারি নির্দেশনা অমান্য এবং কেমিক্যাল গুদামজাতকরণের নিয়ম লঙ্ঘনের কারণে তাদের শাস্তি প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার ফয়সালুর রহমান (ঢাকা-৫) এবং মো. এনামুল হক (ঢাকা-১), ফায়ার সার্ভিস ঢাকার ওয়্যারহাউজ ইন্সপেক্টররা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অগ্নিনিরাপত্তা জোরদার করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষ এবং সম্পদের নিরাপত্তার স্বার্থে আবাসিক এলাকা থেকে অবৈধ কেমিক্যাল গুদাম নিরাপদ স্থানে সরানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাই।

দেশবার্তা/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg