‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ’—এই স্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পঞ্চগড় জেলা শাখার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় পঞ্চগড় শহরের সিনেমাহল রোডের নীরব হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের নবনির্বাচিত সভাপতি এ কে এম ফজলে নুর (বাচ্চু)।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তবিরুল ইসলাম মানিক। সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ডিজার হোসেন বাদশা, সিগ্ধ খন্দকার নিহা, আব্দুল হান্নান, মোশারফ হোসেন, মজিরুল ইসলাম, আহনাফ সিটিআই-এর পরিচালক ও সাংবাদিক এম এ বাসেত, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল্লাহ রিপন এবং প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
এ সময় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিয়ে গোলটেবিল বৈঠক আয়োজন, সুশাসনবিষয়ক সেমিনার, নাগরিক সংলাপ, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং স্থানীয় সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বছরব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিনিধি/একে