ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৭:৫৬
চলমান বার্তা:
পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করায় ভিডিপি দলনেতাকে জেলা প্রশাসকের পুরস্কার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১৯:৪৪ আপডেট: ১৩.১১.২০২৫ ১৯:৪৭  (ভিজিটর : )

চলতি বছর শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন দায়িত্ব পালনকালে মানবিক সাহসিকতার পরিচয় দিয়েছেন গাংনীর রায়পুর ইউনিয়নের ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) দলনেতা মো. হোসাইন।

পূজামণ্ডপে দায়িত্ব পালনের সময় পার্শ্ববর্তী বাঁশবাগানে একটি নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখে তিনি দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও করেন তিনি।

এই প্রশংসনীয় ও মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাকে নগদ ৫ হাজার টাকা ও একটি সম্মাননা সনদ প্রদান করেন।

জেলা প্রশাসক জানান, ভিডিপি দলনেতা হোসাইনের এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।