ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
দোয়া চাইলেন তামিম ইকবাল
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মাঝে খাবার বিতরণ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১৬:১৫  (ভিজিটর : )

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং হতদরিদ্র, ছিন্নমূল, পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানী ঢাকার গুলশান আজাদ মসজিদে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এছাড়া গুলশান আজাদ মসজিদে যোহর নামাজ শেষে বিশেষ দোয়া ও এই মসজিদ প্রাঙ্গণে, বনানী কবরস্থান এবং গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ এই দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব।

এছাড়া দোয়া মাহফিলে আরও অংশ নেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক  শাহজাহান কবির, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মিসবাউল আলম, শোআইব হোসেন ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।