ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২১ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ২১ জুন, ২০২৬, ০:১৬
চলমান বার্তা:
ট্রাস্ট ব্যাংক ও র‌্যানকন কারস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১৬:৪৯  (ভিজিটর : )

ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশে প্রোটন গাড়ির অনুমোদিত পরিবেশক র‌্যানকন কারস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। 

ট্রাস্ট ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মুহাম্মদ ওয়াহেদ ইবনে শাহেদ এবং র‌্যানকন কারস লিমিটেডের টিম লিডার আনুশা খালিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংক ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রোটন ব্রান্ডের গাড়ি ক্রয়কারী গ্রাহকদের জন্য আকর্ষণীয় ঋণ সুবিধা প্রদান করবে। 

এতে গ্রাহকরা সহজ ও সুবিধাজনক শর্তে প্রোটন গাড়ি ক্রয়ের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।