ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৭:৫৪
চলমান বার্তা:
মৃত নবজাতককে জানালা দিয়ে ফেলে দিল পরিবার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৬  (ভিজিটর : )

গাজীপুরে মৃত সন্তান প্রসব হওয়ায় চার তলা ভবনের জানালা দিয়ে নবজাতক কন্যাকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় মৃত নবজাতকের মা রিভা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) ভোরে টঙ্গীর ৫৪নং ওয়ার্ড আউচপাড়া কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মৃত নবজাতক কন্যার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ জানায়, রোববার ভোরে মৃত কন্যা সন্তান প্রসব করেন রিভা আক্তার (২৮) নামে এক নারী। পরে ৪র্থ তলার বাসার রান্না ঘরের জানালা দিয়ে মৃত নবজাতকটিকে নিচে ফেলে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মৃত নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে মৃত কন্যা শিশুটিকে দাফন না করে ফেলে দেওয়া হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন- অর- রশিদ বলেন, এই ঘটনায় মৃত শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।