ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:১২
চলমান বার্তা:
পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১৭:০১ আপডেট: ২৪.১২.২০২৫ ১৭:০২  (ভিজিটর : )

আগামী ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) এই তথ্য জানান তিনি।

এর আগে, গত ২১ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন তিনি। পরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শৈলকূপা উপজেলা বিএনপির নেতারা।

উল্লেখ্য, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।