ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর শোক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৮:৪৮  (ভিজিটর : )

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক্স-পোস্টে রাহুল লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাহত। জনজীবনে তার দীর্ঘ কর্মজীবনে, তিনি বাংলাদেশের রাজনৈতিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, তার পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

দেশবার্তা/ডেস্ক
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।