ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতি চারণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।
এতে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ময়মনসিংহ-৪ সদর আসনে ক্রয়াদেশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ -৫ মুক্তাগাছা আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান রোকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জেষ্ঠ্য নেতা কাজী রানা, শরাফ উদ্দিন কোহিনূর, শাহ শিব্বির আহমেদ বুলু, শহীদুল আলম খসরু,এডভোকেট আনোয়ার আজিজ টুটুল,এডভোকেট হান্নান খান ,কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচকগন মরহুম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জীবনাদর্শ অনুসরণ করার জন্য সকল দলীয় নেতাকর্মীকে আহ্বান জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রতিনিধি/আরএইচ