ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৪
চলমান বার্তা:
ফেনীতে বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১৫:১৮  (ভিজিটর : )

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন ফেনী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু।  

খালেদা জিয়ার পৈত্রিক বাড়ির সামনে-ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর বড় মজুমদার বাড়ির সামনে আয়োজিত 
কুলখানিতে হিন্দু মুসলমান মিলিয়ে সর্বমোট ৬ হাজার লোকের খাওয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী ৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আবদুল আউয়াল মিন্টু, ফেনী ২ আসনের অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু, ফেনী জেলা বিএনপির আহবায়ক মোঃ শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক আনোয়ার পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা। 

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।