গোপালগঞ্জে সদর উপজেলায় জেলা শ্রমিক দলের উদ্দোগে পল্লী বিদ্যুৎ মোড়ে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (১১জানুয়ারি) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুউজ্জামান ও জেলা শ্রমিক দলের বিভিন্ন নেতারা।
অনুষ্ঠানে শরীফ রফিকুউজ্জামান বলেন, খালেদা জিয়া ছিলেন মানবতার মা। তাঁর মৃত্যুতে দেশের অপূরনীয় ক্ষতি হয়েছে। আপসহীন এই নেত্রী জীবদ্দশায় মানবতার কল্যানে কাজ করেছেন।
তিনি আরো বলেন, নেত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করতে হবে।
প্রতিনিধি/আরএইচ