সোনারগাঁয়ের কাঁচপুরে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকালে কাঁচপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোনারপুর ঈদগাহ মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও থানা বিএনপির সিনিয়র সহ-সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমির সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি লায়ন পীর মোহাম্মদ পিরু'র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মমিন খাঁন, সিনিয়র যুগ্ম-সম্পাদক ফজল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুবেল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকির হোসেন, আব্দুর নূর, জসিম উদ্দিন, সোহেল রানাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।
প্রতিনিধি/আরএইচ