ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ৮ জুলাই ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২৩:৫২
চলমান বার্তা:
মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদির, সতর্কবার্তা আমিরাতের
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১২  (ভিজিটর : )

সৌদি আরবের সর্বোচ্চ আদালত দেশটির মুসলমানদের আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। ওই দিন উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী ২৯ শাবান হবে।

আদালতের বিবৃতিতে বলা হয়, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দিতে হবে বা সংশ্লিষ্ট কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে তথ্য জানাতে হবে। এছাড়া চাঁদ পর্যবেক্ষণের সক্ষম ব্যক্তিদের গঠিত আঞ্চলিক কমিটিগুলোর সঙ্গে যুক্ত হওয়ারও আহ্বান জানানো হয়েছে। 

সৌদির সর্বোচ্চ আদালত এই উদ্যোগকে ‘পুণ্যময়’ কাজ হিসেবে উল্লেখ করে বলেছে, এটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং সমগ্র মুসলিম সমাজের উপকারে আসে। 

অপরদিকে সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরুর অপেক্ষায় থাকা বাসিন্দাদের সতর্ক করেছে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক সেন্টার। তাদের বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা ‘চোখের জন্য বিপজ্জনক’ হতে পারে।

কেন্দ্রটির এক কর্মকর্তা জানিয়েছেন, ওই দিন চাঁদ সূর্যের খুব কাছাকাছি অবস্থান করবে এবং একই দিনে সূর্যগ্রহণও ঘটবে। সুতরাং যথাযথ সুরক্ষা ছাড়া দূরবীন বা টেলিস্কোপ দিয়ে সূর্যের দিকে তাকানো সাময়িক বা স্থায়ী দৃষ্টিহানির কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, স্বীকৃত সৌর ফিল্টার ছাড়া টেলিস্কোপ বা অন্যান্য অপটিক্যাল যন্ত্র দিয়ে সূর্য পর্যবেক্ষণ করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। তবে পেশাদার মানমন্দিরগুলো আন্তর্জাতিক নিরাপত্তা প্রোটোকল মেনে বিশেষায়িত যন্ত্রপাতি ও প্রত্যয়নিত সৌর ফিল্টার ব্যবহার করে পর্যবেক্ষণ চালায়। সূত্র: খবর খালিজ টাইমস

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।