ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৫:৩৬
চলমান বার্তা:
পাহারাদারের ভূমিকায় জনস্বার্থে কাজ করব: পানি সম্পদ মন্ত্রী
দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০২  (ভিজিটর : )

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব নিয়েই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিভাবে শুকনো মৌসুমে জুন মাস পর্যন্ত আমরা মানুষকে পর্যাপ্ত সেচ সুবিধা দিতে পারি সেই চিন্তা আমরা করছি। কারণ এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত শস্য বিশেষ করে ধান বেশি উৎপাদন হয়। উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় বাঁধ জরুরী। বাঁধ স্থায়ীভাবে ধরে রাখাও আমাদের লক্ষ্য। এছাড়াও এখানকার ডুবন্ত বাঁধগুলো প্রতিবছরই রিপেয়ার করতে হয়। বাঁধ রিপেয়ার করার কারণে এখানে শস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে খাদ্যে স্বয়ংস্পূর্ণতা অর্জনে ভূমিকা রাখছে হাওরাঞ্চল। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা হাওরাঞ্চলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রতিবছর যেনো কাজ সুন্দরভাবে ও দুর্নীতিমুক্ত ভাবে হয় সেদিকে আমাদের নজর রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন বাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিভিন্ন ফসলরক্ষা বাঁধ ঘুরে দেখেন এবং কৃষক ও সংশ্লিষ্টদের কাছে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পানি সম্পদ মন্ত্রী বলেন, আগে বাঁধ করতে গিয়ে অনেক দুর্নীতি ছড়িয়ে পড়েছিল, ভবিষ্যতে যাতে এটা না হয় সেজন্য জিরো টলারেন্স নিয়ে আসার চেষ্টা করছি। ঠিকাদারের পরিবর্তে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) দিয়ে কাজ করানোর ফলে বাঁধ নির্মাণে ব্যয় কমছে এবং কাজের গুণগত মানও উন্নত হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। আমাদের ডিপার্টমেন্টের সকলে সতর্ক আছেন। ফসলরক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না। যারা পিআইসির মাধ্যমে সঠিকভাবে কাজ করবেন, তারা অবশ্যই বকেয়া অর্থ পাবেন। অর্থের কোনো সংকট নেই, তবে গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

তিনি বলেন, এই অঞ্চলের সাধারণ মানুষও সচেতন। এখানকার মানুষের মাধ্যমে কমিটি হয় ও তাদের সাপোর্ট দেওয়ার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সবাই সতর্ক ও সজাগ থাকলে আমাদের এই মহৎ উদ্যোগ দুর্নীতির কারণে বদনাম হবে না। আমরা সকলের সহযোগিতা নিয়ে বাঁধের কাজ আরও ত্বরান্বিত করে সেবা জনগণের দোড়গোড়ায় নিয়ে যাবো।

বাঁধ নিয়ে নতুন পরিকল্পনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রকল্প নিয়ে বাঁধের মধ্যে কিছু ফ্লাড ফিউজ তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। একই সাথে জীববৈচিত্র অক্ষুন্ন রাখার ব্যাপারেও সচেতন আমরা আছি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এই অঞ্চলের খোঁজখবর রাখছেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. আব্দুল হক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।