১৯৭১ সালে ২২শে এপ্রিল পাক হানাদার বাহিনীর আক্রমনে নির্মম গণহত্যায় ৮ জন শহিদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার ধামকুড়ি বদ্ধভূমি চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডারের আয়োজন এ আলোচনা সভা ও দোয়া মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডারের আহবায়ক এস. এম সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেজর (অবঃ) বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নবী নবীর উদ্দিন, ফরিদুল করিম তরফদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নওগাঁ জেলা ইউনিটের আহ্বায়ক বারিউল ইসলাম বাবু প্রমুখ।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নওগাঁ জেলা ইউনিটের সদস্য সচিব সাংবাদিক আজাদ হোসেন মুরাদের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়ালিউল ইসলাম, বিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুর ইসলাম সাকিব ও তথকালীন যুদ্ধাহত শিশু এ্যাড: সরদার সালাউদ্দিন মিন্টু, ভাষানী পরিষদ নওগাঁর আহবায়ক জাহিদ রাব্বানী রশীদ।
এসময় বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তি সহ স্থানীয় গন্যম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া শেষে সন্ধ্যায় শহিদের স্বরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
প্রতিনিধি/আরএইচ