ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১৫:২৯
চলমান বার্তা:
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১৩:৪৫  (ভিজিটর : )

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক টম ল্যাথাম টস জিতে বোলিং বেছে নেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের এই ম্যাচটিকে অলিখিত ফাইনাল হিসেবেই দেখা হচ্ছে।

বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেইনকে। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম। নিউজিল্যান্ডও এনেছে একটি পরিবর্তন। ব্লেয়ার টিকনারের পরিবর্তে দলে প্রবেশ করেছেন বেন লিস্টার।

গত ১৭ এপ্রিল থেকে ঘরের মাঠে শুরু হওয়া সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয়ে দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় টাইগাররা।

এ নিয়ে ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। বাংলাদেশ প্রথম ম্যাচে কিছুটা ছন্দহীন ছিল এবং পরিচিত কন্ডিশনেও তারা সংগ্রাম করেছে। তবে দ্বিতীয় ম্যাচে চিত্রটা নাটকীয়ভাবে বদলে যায়, যার বড় কারণ ছিল তরুণ পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিং স্পেল।

তৃতীয় ওয়ানডের জন্য দুই দলের একাদশ:
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে: সেনাপ্রধান
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে: সেনাপ্রধান
আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ইসরাইল-লেবানন
আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ইসরাইল-লেবানন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
‘সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ’
‘সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg