ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২২ এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১৮:০৩
চলমান বার্তা:
ইতালির ফুটবল ধ্বংসের নেপথ্যে কি পতিতাবৃত্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১৫:৫০  (ভিজিটর : )
প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা তিনবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ- এই বাস্তবতা এখনো অনেক ফুটবলপ্রেমীর মেনে নিতে কষ্ট হচ্ছে। 

ইতালিয়ান ক্লাবগুলোও খুব একটা ভালো অবস্থায় নেই। এবার তো উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও উঠতে পারেনি ইতালির কোনো ক্লাব। দ্বিতীয় স্তরের ইউরোপা লিগ, এমনকি তৃতীয় স্তরের কনফারেন্স লিগের সেমিফাইনালেও দেশটির কোনো ক্লাবের প্রতিনিধিত্ব নেই।

ইতালিয়ান ফুটবলের পতনের পেছনে কয়েকটি কারণ সামনে এসেছে। এর মধ্যে একটি চমকে দেওয়ার মতোই- ফুটবলারদের পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়া! সহজ করে বললে, পতিতাদের খদ্দের হওয়ার পাশাপাশি তাদের নানা ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দেওয়া। 

ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ট চাঞ্চল্যকর এই তথ্য সামনে এনেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মিলান শহরে ৭০ জনের বেশি ফুটবলার এই কেলেঙ্কারিতে জড়িয়েছেন।

এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাস, হেল্লাস ভেরোনা, তোরিনো, মোনৎসা এবং সাসসুয়োলোর ফুটবলাররা মা দে মিলানো নামে একটি প্রস্টিটিউশন নেটওয়ার্কে আয়োজিত পার্টিতে অংশ নিয়েছিলেন। এমনকি সেখানে রেসিং প্রতিযোগিতা ফর্মুলা ওয়ানের চালকও ছিলেন। 

পতিতাবৃত্তি ও অবাধ যৌন মেলামেশায় সহযোগিতার অভিযোগে সংস্থাটি এখন তদন্তের আওতায় আছে। পুলিশ এরই মধ্যে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে।

মা দে মিলানো নামের চক্রটি একটি ইভেন্ট প্রমোশন কোম্পানির আড়ালে চলত। তারা ধনী ও তারকা খদ্দেরদের জন্য বিশেষ প্যাকেজ অফার করত। এই প্যাকেজে থাকত মিলানের নামিদামি রেস্টুরেন্টে ডিনার, বিলাসবহুল হোটেলে সুন্দরী মেয়েদের সঙ্গে রাত কাটানো ইত্যাদি। অনেক ক্ষেত্রে লাফিং গ্যাসও (নাইট্রাস অক্সাইড) সরবরাহ করা হতো, যা ক্রীড়াবিদরা ব্যবহার করলেও ডোপ পরীক্ষায় ধরা পড়ে না। 

এক ফুটবলারের সঙ্গে রাত কাটানোর পর এক যৌনকর্মী অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন। একটি ইন্টারসেপ্টেড কল (গোয়েন্দা নজরদারিতে থাকা) থেকে ফর্মুলা ওয়ান চালকের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সেই কলে একজনকে বলতে শোনা যায়, ‘আমার এক বন্ধু এফ১-এর চালক। সে আজ রাতে মিলানে আসছে, একটা মেয়ে চায়।’

তদন্তে জানা গেছে, প্রায় ১০০ জন তরুণী এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। দালাল চক্র খদ্দের প্রতি ৫০% কমিশন পেত। ফুটবলাররা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ওই চক্রকে ১ লাখ ৯৪ হাজার ইউরোর (প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা) বেশি পরিশোধ করেছিলেন। ধারণা করা হচ্ছে, এই কার্যক্রম থেকে প্রায় ১২ লাখ ইউরো (১৭ কোটি ৩১ লাখ টাকা) আয় হয়েছে। 

এমন কেলেঙ্কারির পরও কোনো খেলোয়াড়কে তদন্তের আওতায় আনা হয়নি। কারণ, ইতালির আইনে যৌনকর্মীর খদ্দের হওয়া অপরাধ নয়। 

তদন্তের স্বার্থে কারো নামও প্রকাশ করা হয়নি। তবে এমন ঘটনা ইতালির ফুটবল ও রেসিং অঙ্গনে বড়সড় ধাক্কা দিয়েছে। 

ফুটবল বিশ্লেষকদের মতে, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে না পেরে ইতালির ফুটবল যখন ধুঁকছে, তখন এমন ঘটনা আরও কষ্টদায়ক।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পানি স্বল্পতায় বন্ধ কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৪টি ইউনিট
পানি স্বল্পতায় বন্ধ কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৪টি ইউনিট
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার
প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg