ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২০:২২
চলমান বার্তা:
নাজমুল-তানজিদের ব্যাটে কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৯:১২ আপডেট: ২০.০৪.২০২৬ ১৯:১৯  (ভিজিটর : )

রাজশাহীতে মেয়েদের ঐতিহাসিক জয়ের দিনে মিরপুরে উৎসব করল শান্ত-মিরাজরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিকরা। নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ের পর তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় তারা।

১৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। গত ম্যাচের ফিফটি করা সাইফ হাসান (৮) ও দীর্ঘ বিরতি পর দলে ফেরা সৌম্য সরকার (৮) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল। তবে সেই চাপকে তুড়িতে উড়িয়ে দেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে এই দুজনের ১১০ রানের অনবদ্য জুটি জয়ের পথ প্রশস্ত করে দেয়।

তানজিদ তামিম খেলেন বিধ্বংসী এক ইনিংস। ১০টি চার ও ৪টি ছক্কায় ১৩১.০৩ স্ট্রাইকরেটে তিনি করেন ৭৬ রান। অন্যদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দীর্ঘ ১৩ ইনিংস পর দেখা পেয়েছেন ওয়ানডে ফিফটির। তবে কাঁটায় কাঁটায় ৫০ রান করার পর তীব্র গরমে ক্র্যাম্প করায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। বাকি কাজটুকু অনায়াসেই সারেন তাওহিদ হৃদয় (৩০) ও মেহেদী হাসান মিরাজ (৮*)।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে একাই ধসিয়ে দেন গতি তারকা নাহিদ রানা। তার গতির আগুনে কুপোকুপ হয়ে ১৯৮ রানেই গুটিয়ে যায় কিউইরা। নিউজিল্যান্ডের পক্ষে ওপেনার নিক কেলি সর্বোচ্চ ৮৩ রান করলেও বাকিদের কেউই ২০-এর ঘর স্পর্শ করতে পারেননি।

১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ৫ উইকেট নেওয়ার কীর্তি। দুর্দান্ত এই বোলিং স্পেলের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও ওঠে এই তরুণ পেসারের হাতে। আগামী বুধবার সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg