ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২০:২২
চলমান বার্তা:
কন্যা সন্তানের বাবা হলেন নির্মাতা অ্যাটলি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৮:৩৫  (ভিজিটর : )

ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি কুমার ও কৃষ্ণা প্রিয়া দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। 

সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের বাবা হওয়ার সুখবরটি নিশ্চিত করেছেন ‘জওয়ান’ খ্যাত এই পরিচালক। এর আগে এই দম্পতির কোলজুড়ে এসেছিল তাদের প্রথম সন্তান মীর।

নিজের ভেরিফাইড প্রোফাইলে একটি বিশেষ পোস্টার শেয়ার করেছেন অ্যাটলি। সেখানে তাদের বড় ছেলে মীরের একটি স্কেচ দেখা যায়, যার পাশে লেখা রয়েছে- ‘আমি একটি ছোট বোন পেয়েছি।’ ক্যাপশনে উচ্ছ্বসিত এই নির্মাতা লিখেছেন, ‘আমি আর প্রিয়া ধন্য।’ 

একই সঙ্গে তিনি জানান, ২০ এপ্রিল তাদের কোলজুড়ে এই নতুন অতিথির আগমন ঘটেছে।

ছবি: ফেসবুক থেকে।

ছবি: ফেসবুক থেকে।


ব্যক্তিগত জীবনের এই আনন্দের মুহূর্তটি এমন এক সময়ে এল, যখন পেশাগতভাবেও ক্যারিয়ারের তুঙ্গে রয়েছেন অ্যাটলি। বর্তমানে তিনি তার পরবর্তী বিগ বাজেট সিনেমা ‘রাকা’র কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 

এই সিনেমায় প্রথমবারের মতো পর্দা ভাগ করতে চলেছেন দক্ষিণি মহাতারকা আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে সিনেমাটিতে অভিনেতার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। সেখানে তাকে একেবারে ভিন্ন অবতারে, ন্যাড়া মাথায় এবং আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছে, যা এরই মধ্যে সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক কৌতূহল ও উন্মাদনা সৃষ্টি করেছে। 

সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় কারিগরি সহায়তায় যুক্ত রয়েছেন হলিউডের বিশ্বসেরা প্রযুক্তিবিদরা। সব মিলিয়ে কন্যাসন্তানের আগমন আর মেগা প্রজেক্টের ব্যস্ততা-উভয় দিক থেকেই অ্যাটলির সময়টা এখন উদযাপনের।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg