ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৭:২৮
চলমান বার্তা:
সৃজিত মুখার্জির নায়িকা হতে চান অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৫:৫৯  (ভিজিটর : )

দীর্ঘদিন পর্দায় উপস্থিতি কমলেও নতুন পরিকল্পনা নিয়ে এবার সামনে এগোতে চান চিত্রনায়িকা অপু বিশ্বাস। জানালেন কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার আগ্রহের কথা।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। সেখানে তিনি জানান, একজন শিল্পীর ক্যারিয়ারে পরিচালকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তার মতে, পরিচালকই একজন শিল্পীকে নির্বাচন করেন এবং সেই সিদ্ধান্তের মধ্য দিয়েই শিল্পীর পথচলা তৈরি হয়।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অপু বলেন, দেশের চলচ্চিত্রে তিনি ইতোমধ্যেই অনেক গুণী নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। এফ আই মানিক, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহানের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করে তার অনেক স্বপ্ন পূরণ হয়েছে।

তবে এখন নতুন করে কলকাতার সিনেমায় কাজ করতে চান এই অভিনেত্রী। বিশেষ করে সৃজিত মুখার্জির নির্মাণশৈলী তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘সুযোগ, সময় এবং গল্পের প্রয়োজন হলে যদি কখনও সৃজিত মুখার্জি আমাকে ভাবেন বা প্রস্তাব দেন, তাহলে অবশ্যই সেই সুযোগ গ্রহণ করতে চাই।’

এদিকে বর্তমানে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। একটি ‘দুর্বার’ এবং অন্যটি ‘সিক্রেট’।

এর মধ্যে ‘দুর্বার’ সিনেমার প্রায় ৬০ শতাংশ এবং ‘সিক্রেট’ সিনেমার ৪০ শতাংশ শুটিং শেষ হয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
‘শাহবাগের ব্লগার’ থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার
‘শাহবাগের ব্লগার’ থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg