ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২০:৫২
চলমান বার্তা:
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১৯:০৮  (ভিজিটর : )

পুরোপুরি আগের বন্দোবস্তে দেশ চলছে। কেবল আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে সংসদ সদস্য নাহিদ ইসলাম।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এখন পুরোপুরি আগের বন্দোবস্তে দেশ চলছে। সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে। দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা যে সংস্কারের কথা বলেছি, গণভোটের মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে শুধু আওয়ামী লীগের জায়গায় একটা বিএনপি সরকার প্রতিস্থাপিত হয়েছে।

আপ বাংলাদেশসহ একাধিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, যখন জুলাই গণঅভ্যুত্থান থেকে এনসিপিসহ আরও অনেকগুলো প্ল্যাটফর্ম হলো, আমরা বলেছি এগুলো ইতিবাচক। তরুণদের শক্তি যত বেশি রাজনীতিতে আসবে সেটা তত ইতিবাচক।

তিনি বলেন, আমাদের মনে হয়েছে, আমাদের এক প্ল্যাটফর্মে কাজ করা উচিত। তাই আমরা তাদেরকে সাদরে বরণ করে নিচ্ছি। আমরা সকলে মিলে এনসিপির হাতকে শক্তিশালী করব এটাই আমাদের প্রত্যাশা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
চাপ সামাল দিতে অকটেন সরবরাহ ২০ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ বাড়ছে
চাপ সামাল দিতে অকটেন সরবরাহ ২০ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ বাড়ছে
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg