ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২০:৫২
চলমান বার্তা:
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্ত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১৬:২১  (ভিজিটর : )

হামে আক্রান্ত হয়ে সন্তানের মৃত্যুতে শোকাহত এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বসবাসরত ওই পরিবারের খোঁজ নিতে এবং উন্নত চিকিৎসায় সহায়তা দিতে শনিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল তাদের বাড়িতে যান।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ‘হামে আক্রান্ত এক সন্তানের মৃত্যু, অন্য সন্তানকে নিয়েও আতঙ্কিত মা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দ্রুত উক্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর পক্ষে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কামরাঙ্গীরচর এলাকায় শোকাহত শামীম-নাহার দম্পতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং পরিবারের অন্য সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শামীম-নাহার দম্পতির বড় ছেলে নিহাল (৬) ও ছোট ছেলে সিয়াম (৩) উভয়েই হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। গত পবিত্র ঈদুল ফিতরের দিন ছোট ছেলে সিয়াম মৃত্যুবরণ করে। বর্তমানে বড় ছেলেকে নিয়ে শঙ্কায় থাকা পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর এই বিশেষ সেল।

সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ ছাড়াও উপস্থিত ছিলেন- বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা জানান, দেশের সাধারণ মানুষের যেকোনো বিপদে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বদা সজাগ রয়েছেন এবং তাঁর নির্দেশেই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
চাপ সামাল দিতে অকটেন সরবরাহ ২০ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ বাড়ছে
চাপ সামাল দিতে অকটেন সরবরাহ ২০ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ বাড়ছে
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg