ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২০:৫২
চলমান বার্তা:
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১৬:৩০  (ভিজিটর : )

এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে ২১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এর আগে সবশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮। অর্থাৎ, এলপিজির ১২ কেজির সিলিন্ডারে এক লাফে ২১২ টাকা দাম বাড়লো।

এপ্রিলের শুরু ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। তখন ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছিল ৩৮৭ টাকা। মাত্র ১৮ দিনের ব্যবধান তা আরও এক দফায় ২১২ টাকা বাড়ানো হলো।

এবার প্রতি কেজি এলপি গ্যাসে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এপ্রিলের শুরুতে কেজিপ্রতি বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা।

বিইআরসি জানিয়েছে, এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেড্রারের প্রিমিয়াম চার্জ এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
চাপ সামাল দিতে অকটেন সরবরাহ ২০ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ বাড়ছে
চাপ সামাল দিতে অকটেন সরবরাহ ২০ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ বাড়ছে
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg