ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১৯:১২
চলমান বার্তা:
জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে মনিরা ও মিতু
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১৭:৪৮  (ভিজিটর : )

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী অঙ্গসংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং ডা. মাহমুদা আলম মিতুকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে। সংগঠনের মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম।

শনিবার দুপুরে সংগঠনের সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন এমপির অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির শীর্ষ নেতৃত্বে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগুফতা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব মনজিলা ঝুমা। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসাকে মনোনীত করা হয়েছে।

যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দ্ব্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দুসহ মোট ছয়জন। কমিটিতে যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে সাতজন এবং সংগঠক হিসেবে ১৬ জন স্থান পেয়েছেন।

যুগ্ম মুখ্য সংগঠকদের মধ্যে রয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম। সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন রেহনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুক্তা, সেজুতি আক্তার ও ঐশি আলম পৃথ্বীসহ ১৬ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নারীশক্তির এই নবগঠিত কমিটি সারা দেশে নারী অধিকার রক্ষা এবং নারীদের রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার
এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার
হাম নিয়ে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার আহ্বান জানাল ডিপিপিএইচ
হাম নিয়ে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার আহ্বান জানাল ডিপিপিএইচ
মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg