ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১৭:৩৬
চলমান বার্তা:
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, চলবে ৫ সপ্তাহ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১৫:১০ আপডেট: ১৮.০৪.২০২৬ ১৫:১৮  (ভিজিটর : )

আগামী ২ জুলাই থেকে ২০২৬ সালের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) ও সমমানের পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাঁচ সপ্তাহ ধরে চলবে এই পরীক্ষা।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শনিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় এইচএসসি পরীক্ষা পেছানো ও পরীক্ষার রুটিন কেমন হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের মতামত ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

সভায় জানানো হয়, সাত বছর পরে এবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে। আবার এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের সেপ্টেম্বরে। সে হিসেবে দুই বছর পূর্ণ হতে সেপ্টেম্বর পর্যন্ত সময় চান শিক্ষার্থীরা। বিস্তারিত আলোচনা করে ২ জুলাই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে বোর্ডগুলো চলতি বছরের ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার
এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার
হাম নিয়ে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার আহ্বান জানাল ডিপিপিএইচ
হাম নিয়ে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার আহ্বান জানাল ডিপিপিএইচ
মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে
ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে
কোচিং বাণিজ্যের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে
কোচিং বাণিজ্যের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg