ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬, ২০:৩৭
চলমান বার্তা:
সৌদি আরব পৌঁছেছে হজযাত্রীদের প্রথম ফ্লাইট
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১৩:২৭ আপডেট: ১৮.০৪.২০২৬ ১৮:১৩  (ভিজিটর : )

জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি আজ শনিবার সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছায়। এর মাধ্যমে ২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় বাংলাদেশি হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

বিমানের এই প্রথম ফ্লাইটের হজযাত্রীদের অভ্যর্থনা জানাতে জেদ্দায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি ও সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নিরাপদ সফরের জন্য দোয়া কামনা করেন। এ বছর সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে পরবর্তী ফ্লাইটগুলোও শিডিউল অনুযায়ী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে মৃত্যু ২৪ হাজার
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg