সিরাজগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ১৪ জন শিশুর দেহে হাম সনাক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে সিরাজগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের (পরিসংখ্যান কর্মকর্তা) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ শিশু ভর্তি হয়েছে। চলতি মাসের (২৯ মার্চ) থেকে হাম রোগী কাউন্ট শুরু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১৪ জন রোগী সনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এসব রোগী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ মেডিকেল টিম কাজ করছে এবং টিকাদান কর্মসূচির ওপর জোর দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।
প্রতিনিধি/আরএইচ