ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২০:৫৩
চলমান বার্তা:
মির্জা ফখরুল
‘স্বাধীনতার ৫৬ বছরেও দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন হয়নি’
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১৬:৪৭  (ভিজিটর : )

বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৬ বছরেও দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন হয়নি। ফ্যাসিস্ট সরকারের রোষানলে দেশ যখন সংকটের মধ্যে ছিল, তখন আবার স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর বারিধারায় যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই কার্নিভালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি। তবে গত ৫৬ বছরে খুব একটা ভালো করতে পারিনি আমরা। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন আবার সেই স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের মানুষ।

সোশ্যাল মিডিয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়া সব সময় ভালো কিছু বয়ে আনে না। যে কারণে এ নিয়ে উন্নত দেশে রেস্ট্রিকশন রয়েছে।

তিনি বলেন, দেশে এক সময় নানা সংকট থাকলেও এখন কোনও খাদ্য ঘাটতি নেই, তবে দারিদ্র বিমোচন ও তরুণদেত সুরক্ষা এখন বড় চ্যালেঞ্জ।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg