ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২০:৫৩
চলমান বার্তা:
রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১৫:৪২ আপডেট: ১৭.০৪.২০২৬ ১৯:০৮  (ভিজিটর : )

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের সাম্প্রতিক একটি মন্তব্যে রাজধানীর মোহাম্মদপুরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদল বিক্ষুব্ধ লোক তার বাসার সামনে অবস্থান নিয়েছে। এ উত্তেজনার মধ্যে রাশেদের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা।

স্থানীয় সূত্র জানায়, তার মন্তব্যের প্রতিবাদে লোকজন জড়ো হলে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় এবং তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, উত্তেজনার এক পর্যায়ে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দী উসকানিমূলক আচরণ করলে তাকে মোহাম্মদপুর থানা পুলিশ হেফাজতে নেয়।

তিনি আরও জানান, জনি নন্দী বর্তমানে থানায় রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে অশোভনীয় কটূক্তি করেন রাশেদ প্রধান। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনার ঝড় বইছে। রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে এই মন্তব্যের জন্য অনেকে রাশেদ প্রধানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg