ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৮:৩৫
চলমান বার্তা:
পঞ্চগড়ের হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৭:২৫  (ভিজিটর : )

পঞ্চগড়ের আটোয়ারীতে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। 

উল্লেখ্য, উপজেলায়  ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১৬,১৭৬ জন শিশুকে ১১ কর্ম দিবসে হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এরমধ্যে কমিউনিটি পর্যায় ১৩৭৬৪ জন এবং স্কুল পর্যায়ে ২৪১২ জন শিশু এই টিকা গ্রহণ পাবে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়। 

এদিকে একই দিনে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ূন কবীরের সভাপতিত্বে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। সবাই অন্যান্যের মধ্যে  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলামসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীগণ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg