ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৯:১২
চলমান বার্তা:
লক্ষ্মীপুরে শুরু হলো হাম-রুবেলার টিকা কার্যক্রম, চলবে ১০ মে পর্যন্ত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৭:৫২  (ভিজিটর : )

লক্ষ্মীপুরে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। সোমবার (২০ এপ্রিল) সকালে জেলা সদর হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ১০ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, লক্ষ্মীপুর জেলায় এই ক্যাম্পেইনের আওতায় মোট ২ লাখ ৯৪ হাজার ২০৫ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে লক্ষ্মীপুর জেলা জুড়ে  মোট ২১৮৫টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী ও ২১৭৯টি অস্থায়ী। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করা হবে।

সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, পরিবার পরিকল্পনা উপপরিচালক নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, সদর হাসপাতালে আরএমও ডা. অরুপ পালসহ আরও অনেকেই। 

সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে শিশুদের টিকা দেওয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এ সময় সিভিল সার্জন নিজ নিজ এলাকার নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের অনুরোধ জানান।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg