ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৭:৩০
চলমান বার্তা:
আরও ১৯ জেলায় শুরু হলো ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৬:০৯  (ভিজিটর : )

সারা দেশে জ্বালানি সাশ্রয় ও সুশৃঙ্খল বিতরণ নিশ্চিত করতে ‘ফুয়েল পাস’ সিস্টেম বাস্তবায়নের অংশ হিসেবে আজ সোমবার থেকে আরও ১৯টি জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে যে জেলাগুলোতে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে সেগুলো হলো- গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এটি একটি চলমান প্রক্রিয়া এবং পর্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার গ্রাহকেরা তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে এই পাসের জন্য আবেদন করতে পারবেন।

মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১০ জেলা ও মহানগরেমোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১০ জেলা ও মহানগরে

সরকার বলছে, ডিজিটাল এই ‘ফুয়েল পাস’ পদ্ধতি কার্যকর হলে জ্বালানি খাতের অপচয় কমবে এবং গ্রাহকেরা সরাসরি তাদের বরাদ্দকৃত জ্বালানি সংগ্রহ করতে পারবেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
‘শাহবাগের ব্লগার’ থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার
‘শাহবাগের ব্লগার’ থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
‘পুরোনো স্টাইলে চলছে দেশ, শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি’
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg