ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৮:৩৫
চলমান বার্তা:
শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১৭:১৫  (ভিজিটর : )

মাগুরার শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছর বয়সী শিশুকে টিকা দেওয়ার মাধ্যমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ৯টায় শ্রীপুর ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের ক/১ সাব-ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছর বয়সী শিশু রিধিপাল, সৌম্যপাল ও স্নেহাচন্দ্রকে টিকা প্রদান করেন। এর মাধ্যমে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ শামিম আল রশীদ প্রমুখ।

কর্মসূচি অনুযায়ী, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ টিকাদান ক্যাম্পেইন আগামী তিন সপ্তাহব্যাপী চলবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী
তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে: রিজভী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
এসএসসির প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন: শিক্ষামন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg