উচ্চ তাপমাত্রা এবং করণীয় সংক্রান্ত কোনো বার্তা ফায়ার সার্ভিস কর্তৃক প্রচারিত হয়নি।
শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ এপ্রিল হতে ১২ মে ২০২৬ এবং ২৫ মে হতে ০৪ জুন ২০২৬ পর্যন্ত গরমে তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত একটি বার্তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ‘ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স’-এর বরাত দিয়ে প্রকাশিত বার্তাটির সাথে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ হতে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
দেশবার্তা/একে