"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এ প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী দিনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সাচিলাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাসিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী, মেডিকেল অফিসার ডা. আবু তাহের মোহাম্মদ রাসেল, উপজেলা ইসলামী ফাউন্ডেশন ও ইমাম সমিতির সভাপতি মো. আকতারুজ্জামান, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আব্দুল মালেক, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, সংবাদিক, শিক্ষার্থীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন জানান, প্রথম দিন উদ্বোধন, র্যালি ও আলোচনা সভা, দ্বিতীয় দিন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টি বার্তা প্রচার এবং পুষ্টিকর খাবার বিতরণ, তৃতীয় দিন পুষ্টি খাতে বাংলাদেশের অর্জন চ্যালেঞ্জসমূহ এবং শিশু পুষ্টি, চতুর্থ দিন মানব সম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশরকালীন পুষ্টি,পঞ্চম দিন মাতৃ পুষ্টি ও পারিবারিক সুষম খাবার, ষষ্ঠ দিন প্রবীণ পুষ্টি ও দূর্যোগকালীন পুষ্টি, সপ্তম দিন সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শেষ হবে।
প্রতিনিধি/আরএইচ