ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১৯:৫৭
চলমান বার্তা:
জ্বালানি সংকট নিয়ে সরকার ও বিরোধী দলের ১০ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১৮:৩৯  (ভিজিটর : )

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে এই প্রস্তাব দেন তিনি। সেই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটির সভাপতি করার প্রস্তাব দিয়েছেন তিনি। সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন। সেই সঙ্গে বিরোধী দলকেও পাঁচজনের নাম দিতে আহ্বান জানান সংসদ নেতা।

তারেক রহমান বলেন, এটি একটি ‘বৈশ্বিক প্রবলেম’, যার প্রভাব সারা বিশ্বে পড়েছে। তবে বাংলাদেশের মানুষের স্বার্থে সরকার যে কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে যেকোনো আলোচনা যে কারো সাথে করতে প্রস্তুত রয়েছে।

এরপর প্রধানমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধীদলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব উনারাও যদি পাঁচ জনের নাম দেন, তাহলে এই ১০ জন ব্যক্তি বসে এই বিষয়গুলো আলোচনা করতে পারে।

সংসদ নেতা বলেন, কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে।

সরকারি দলের পক্ষ থেকে ঘোষিত পাঁচ সদস্য হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

পরে প্রধানমন্ত্রী বলেন, কমিটির সুপারিশ যাতে বাস্তবায়নের মুখ দেখতে পারে, সেজন্য জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করার প্রস্তাব করা হচ্ছে।

এর আগে বুধবার জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সরকারের সঙ্গে বসে সমাধান খোঁজার প্রস্তাব দেন।

তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকেও কিছু পরামর্শ আছে, সেগুলো নিয়ে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে।

বৃহস্পতিবার সেই প্রস্তাবের জবাবে সংসদ নেতা পাঁচ সদস্যের নাম ঘোষণা করলেন এবং বিরোধী দলকে সমসংখ্যক সদস্য দিতে অনুরোধ জানালেন।

সংসদ নেতার এই ঘোষণার পর বিরোধীদলীয় নেতা শফিকুর তার প্রস্তাবকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে, ইনশাল্লাহ।

জামায়াত আমির বলেন, তাদের পক্ষ থেকেও দ্রুত নাম দেওয়া হবে।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বনানীতে বাসচাপায় ২ জনের মৃত্যু
বনানীতে বাসচাপায় ২ জনের মৃত্যু
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে: সেনাপ্রধান
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে: সেনাপ্রধান
আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ইসরাইল-লেবানন
আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ইসরাইল-লেবানন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
‘সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ’
‘সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg