ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১৯:৫৭
চলমান বার্তা:
এসএসসি পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
‎‎নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১৯:৪৭  (ভিজিটর : )

‎এসএসসি ও সমমানের পরিক্ষা চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি স্কুলের  সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কেন্দ্র প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানা গেছে।

‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২ টয় (নাসিক) ৫নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটেছে।

‎প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,নারায়ণগঞ্জ:৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান রেবতী মোহন স্কুলের কেন্দ্র পরিদর্শনে আসেন।

‎এসময় তার সঙ্গে হাতাহাতিতে জড়ানো উভয় পক্ষ কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। পরবর্তীতে কেন্দ্র পরিদর্শন শেষে সাংসদ কলেজ ত্যাগ করার পরপরই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম ব্যানারে ছবি - নাম না দেওয়াকে কেন্দ্র করে তর্কে জড়ান। তর্কাতর্কির একপর্যায়ে দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে কেন্দ্রের সামনে থাকা অভিভাবকও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

‎এ বিষয়ের বক্তব্য জন্য ৫নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া সত্বেও কথা বলা সম্ভব হয়নি।

‎সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম- আহ্বায়ক ইমাম হোসেন বাদল জানান, তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি হয়েছে, তবে বড় কিছু না। মূলত এমপি সাহেবের আগমন ঘিরে আমরা যে ব্যানার বানিয়েছি সেই ব্যানারে সিরাজুল ইসলামের নাম ও ছবি না দেওয়ায় তিনি এবং তার সমর্থকরা উল্টাপাল্টা কথাবার্তা বলে যাচ্ছিলো।

‎তারা আমাদের দলীয় ছেলেদের নিজ গ্রামে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে যাওয়ার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুক কুমার দাস জানান, আমি কেন্দ্রের ভেতরে থাকায় বাহিরে কি ঘটেছে সেটা বলতে পারছি না। আমি আপনার থেকেই শুনেছি।

‎এবিষয় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল জানান, কেন্দ্রের বাহিরে দুগ্রুপের বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। অন্য কিছু হয়নি। আমাদের পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
বনানীতে বাসচাপায় ২ জনের মৃত্যু
বনানীতে বাসচাপায় ২ জনের মৃত্যু
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে: সেনাপ্রধান
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে: সেনাপ্রধান
আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ইসরাইল-লেবানন
আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ইসরাইল-লেবানন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
‘সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ’
‘সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ’
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg