যুদ্ধের কারণে বৈশিক সংকট সৃষ্টি হওয়ায় দেশে জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে তাতে, পণ্য মূল্যে বড় প্রভাব পড়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ‘মূল্যস্ফীতি বৃদ্ধির গুজব থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ চাষাড়া জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। এর আগে গোদনাইলে বর্ণালি টেক্সটাইল এন্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি ও চিত্তরঞ্জন টেক্সটাইল মিল পরিদর্শন করেন তিনি।
শিল্প-বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে জ্বালানি কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যহত কিংবা রপ্তানি কমেনি,এটি বৈশিক মৃধভাব। সরকার শিল্প কারখানা সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তায় সরকার এলএনজি স্টোরেজ ফ্যাসিলিটি (গ্যাস-সংরক্ষণাগার) তৈরি করবে জানিয়ে মন্ত্রী বলেন, গ্যাস সক্ষমতা বাড়াতে স্থলপথে সংযোগ সৃষ্টির চেষ্টা করছে সরকার।
এসময় মেলায় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব আব্দুন নাসের খান, অতি.সচিব মো নুরুল বাসির জেলা প্রশাসক রায়হান কবির সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তারসহ মন্ত্রণালয় কর্মকর্তাগণ।
প্রতিনিধি/আরএইচ