ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৯:৩৮
চলমান বার্তা:
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস মারা গেছেন
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৭:০১  (ভিজিটর : )

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক, সাবেক ডেপুটি সুপারিনটেনডেন্ট, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার দুপুর ২টা ২০ মিনিটে ৭৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

আজ বাদ আসর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। 

নেতৃবৃন্দ মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের কথা স্মরণ করে বলেন, তার অবদান দেশ ও জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি দাম বৃদ্ধি নিয়ে পণ্য মূল্যে বড় প্রভাব পড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি দাম বৃদ্ধি নিয়ে পণ্য মূল্যে বড় প্রভাব পড়ার  সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, কী বলছে ডিএমপি
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, কী বলছে ডিএমপি
এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪
এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg