ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২০:২৫
চলমান বার্তা:
বাসাইলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৯:৩৩  (ভিজিটর : )

​টাঙ্গাইলের বাসাইলে ৫ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ আনোয়ার (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে তার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত আনোয়ার উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা গাছ পাড়া গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশের একটি চৌকস দল তার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

​এ ঘটনায় ২৫ এপ্রিল ২০২৬ তারিখে বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর
তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
বিএনপির কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল
বিএনপির কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg