ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২০:২৫
চলমান বার্তা:
বিদ্যালয়ের মিড-ডে মিলের বনরুটি দেখে প্রতিমন্ত্রীর অসন্তোষ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৯:৩৮  (ভিজিটর : )

নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রম পরিদর্শন করে সরবরাহকৃত বনরুটির মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌর শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরিদর্শন করেন তিনি।

দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে প্রতিমন্ত্রী নরসিংদীতে আসেন। এ সময় তিনি বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা মিড-ডে মিলের বনরুটি ও ডিম পরীক্ষা করে দেখেন। বনরুটির দুর্গন্ধযুক্ত মান দেখে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে মিড-ডে মিল সরবরাহে যেন এ ধরনের ত্রুটি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। শিক্ষার্থীদের আকৃষ্ট করতে চালু করা এই কর্মসূচিতে নিম্নমানের খাবার সরবরাহ করা হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, কোনো শিক্ষার্থী যেন খাবারের কারণে অসুস্থ না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, দ্রুত নষ্ট হয়ে যায় এমন খাবারের পরিবর্তে বিকল্প পুষ্টিকর খাদ্য সরবরাহের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদদের সঙ্গে আলোচনা চলছে, যাতে দীর্ঘসময় সংরক্ষণযোগ্য এবং নিরাপদ খাদ্য শিক্ষার্থীদের দেওয়া যায়।

এছাড়া প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের অগ্রগতির রিপোর্ট চাওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমন্বিত কারিকুলাম প্রণয়নে কাজ চলছে। আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কারিকুলাম আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর
তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
হাজার চেষ্টা করেন, ‘ওই আওয়ামী লীগ’ হতে পারবেন না: জামায়াত আমির
বিএনপির কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল
বিএনপির কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg